মিতু আর তিতু—দুই ভাইবোন, যারা সবসময়ই প্রস্তুত নতুন অভিযানের জন্য!
তাদের সঙ্গী এক জাদুকরী কার্ডবোর্ড বক্স —যেটা মুহূর্তেই হয়ে যেতে পারে সাবমেরিন, স্পেসশিপ… আর এবার হয়ে গেল ন্যানো কার!
কেন এই ন্যানো কার?
কারণ তাদের ঢুকতে হবে অঙ্ক স্যারের মাথার ভেতরে—একটি বিশেষ স্মৃতি মুছে ফেলতে!
কিন্তু কেন? সেই রহস্য জানতেই পড়তে হবে এই বই।
মজার গল্পের পাশাপাশি এই বইয়ে খুব সহজভাবে দেখানো হয়েছে মানুষের শরীরের ভেতরের অজানা জগৎ—কী আছে, কীভাবে কাজ করে—সব কিছু!
শেখা আর অ্যাডভেঞ্চারের পারফেক্ট মিশ্রণ।