‘যা—ই লিপিবদ্ধ করি... তা—ই আক্ষরিক অর্থে সুনির্দিষ্ট কর্তব্যেও ভারপ্রাপ্ত দেবী অথবা দেবতা হয়ে তৎক্ষণাৎ জন্মলাভ করে...’ একদা লিখেছিলেন তিনি, বিনয় মজুমদার, সেই কবে, মধ্য ষাটে, তাঁর অধিকন্তু’—র পাতায়। তার আগে—পরে বাংলা কবিতা এই কবির হাতে ফিরে ফিরে নবজন্ম পেয়েছে, ‘নক্ষত্রের আলোয়’, ‘গায়ত্রীকে’ থেকে শুরু করে ‘ফিরে এসো, চাকা’, ‘অঘ্রানের অনুভূতিমালা’ হয়ে একের পর এক কাব্যগ্রন্থে। ছন্দের নিজস্ব বর্ণমালায় নিস্পৃহভাবে সুরযোজনা করতে করতে বিনয় ডুবে গেছেন দৃশ্যের অতীত সেই অদৃশ্যেরও অতল গহ্বরে, যেখানে পা—রাখার অভিজ্ঞতা থেকেই একমাত্র টের পাওয়া যায় স্বরলিপির চকিত উদ্ভাসে স্বর ও সুরের একাকার হয়ে যাওয়া। সাম্প্রতিক বাংলা কবিতা যে এই কবির উপলব্ধিতে তার যৎযাবতীয় মৃদুতার হাত ছাড়িয়ে নীলাভতম নীলে বিলীন মহাপক্ষীর ছায়ার মতো বিশাল এবং একই সঙ্গে মহান হয়ে উঠতে পেরেছে, একথা আজ আর অস্বীকার করার কোনো উপায় নেই। দোসরহীনরকম কঠোর আর নির্মমতম কোমল এই সমস্ত কবিতার মুকুরে এই কবি কেবল নিজেরই অচেনা মুখ দেখেননি, দেখেছেন ঈশ্বরীর অধরা সেই অবয়বও—যার কোনো বর্ণ নেই, আকার নেই, শুধু রয়ে যাওয়া আছে। বাংলা কবিতার পাঠক এই সংকলনে চোখ রেখে নিশ্চিতভাবেই শিহরিত হবেন; তাঁর মনে পড়ে যাবেই সেইসব কমলারঙের রৌদ্রস্মৃতি আর কাকাতুয়া—পায়রার ওড়াওড়ির ছায়াময় অভিজ্ঞতা—যা আজও মূল্যবান, মহামূল্যবান।
কবিতাসূচি:
আত্মপরিচয়
নক্ষত্রের আলােয়
উন্মােচনের গান
চিরদিন একাএকা
কুঁড়ি
নক্ষত্রের আলােয়
কতাে রূপকথা
রৌদ্রে
সে
কেন মনােলীনা
তােমার দিকে
এই আকাভক্ষা
প্রজাপতি
আকাশের এই
বিচ্ছেদের সময়ে
আর শােনায়ােনা
মানুষ ক্রমেই যেন
রূপ ও প্রকৃতি হয়ে
পবিত্রতা, সততা
অসীম তারকালােকে
যদিও একাকী তবু
গল্পের মতাে মনে হয়
প্রিয়তমা ত্রিশূলীপাহাড়
বৃক্ষ ও হিপ পকেট
আমি আর করবীকুসুম
নির্ধারিত নীতি
দুটি কবিতা
আমি ঈশ্বরীর স্বামী
কালক্ষেপণের দর্শন
চিন্তার বিষয়
প্রাণে গমনের পথে
ঈশ্বরীর নিরাপত্তার জন্য
কম্পােজিশন
অভিলাষ মতাে দেহ পাই
শ্বেত গােলাপের মতাে তােমার শরীর
আত্মার আত্মীয়
দুজনের অতিব্যক্তিগত
এভাবেও শােয়া যায়
অনেক নরম কথা
দ্বৈত পারিবারিকতা
প্রাগ্রসর উগ্রীব হৃদয়
অনেক সুখের গল্প
প্রিয়তমা, তােমার আমার
গালের রক্তিমা দেখে
আলােচনা করা যায়
প্রকৃতপক্ষে, সখি
তির্যক দৃষ্টিতে দ্যাখাে
ভালােবেসে শান্তি তরুমূলে
অনেক কিছুই তবু
তােমাকে স্বকর্মে লিপ্ত
গায়ত্রীকে
ফিরে এসাে, চাকা
অধিকন্তু
অঘ্রানের অনুভূতিমালা
ঈশ্বরীর
সর্বদা সত্য অনুরােধ
আমাদের দ্বৈতচিন্তা
একটি গাধার কাহিনী
একটি ফুলের বিষয়ে
স্মিতহাসি চতুর্দিকে