নতুন গাড়ি কিনে প্রথমদিন রাস্তায় নেমেই রহস্যজনক দুর্ঘটনার শিকার হলাে এক সাংবাদিক। খুব দ্রুত এবং নাটকীয়ভাবে মােড় নিতে শুরু করলাে পরবর্তি ঘটনাপ্রবাহ। সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠলাে ১৯৫২। হত্যা-ষডযন্ত্র, অপরাজনীতি, সামাজিক অবক্ষয়ের বাস্তবচিত্র বেরিয়ে এলাে একে একে। তবে অনেকগুলাে ঘটনার জটপাকানাে রহস্য আর সেই রহস্যের সমাধান দিতে পারে কেবল ১৯৫২-কারণ এটি নিছক কোনাে সংখ্যা নয়। ১৯৫২ নিছককোনাে সংখ্যা নয় মােহাম্মদ নাজিম উদ্দিনের আরেকটি পাঠকপ্রিয় টান টান উত্তেজনা আর গতিময় থ্রিলার উপন্যাস।