'সম্প্রতি আমরা জিনোম সম্পাদনার নতুন প্রযুক্তি ক্রিসপার সম্পর্কে নানা আলোচনা-সমালোচনা দেখতে পাচ্ছি। ক্রিসপার এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে যেকোনো জীবের জিনোম এখন খুব সহজেই বদলে দেয়া যায়। শস্যের জিনোমে এই প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানো সম্ভব। চিকিৎসাক্ষেত্রে এখন মডেল প্রাণীকে এমনভাবে বদলে দেয়া যাবে, যাতে তার কিডনি, হৃৎপিণ্ড মানুষের মতোই হবে। এর ফলে অঙ্গ প্রতিস্থাপন অনেক সহজ হয়ে যাবে। ইতিমধ্যেই এমন কাজ শুরু হয়েছে। কিন্তু যে বিষয়ে অনেকেই চিন্তিত, তা হলো মানুষের জিনোম বদলানো। বিষয়টির নৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। যদি মানুষের জিনোম সম্পাদনা শুরু হয়, তা হলে হয়তো একসময় বাবা-মা ডাক্তারের কাছে সদ্য নিষিক্ত ভ্রূণ নিয়ে গিয়ে মনমতো বৈশিষ্ট্যের শিশুর ডিএনএ ডিজাইন করে দিতে বলবেন। সেটা কি ঠিক হবে?'
সূচিপত্র:
বংশগতি বিকাশের কালপঞ্জি
১. বংশগতির রোগ যখন বেহালাবাদকের সহায়
শয়তানের আসর নাকি বংশগতির রোগ?
২. বংশগতির অ-আ-ক-খ
কেন আমরা মা-বাবার মতন?
ব্যাকটেরিয়া ও হাতির মধ্যে মিল কোথায়?
কোষের মধ্যে জিন
আবারো কোষ বিভাজন
৩. বংশগতিবিদ্যার উত্থান
'বংশ'-এর গল্প কীভাবে 'গতি' পেল
পুনরুত্থানের জন্য দীর্ঘ অপেক্ষা
জিন বলে সত্যিই কিছু আছে?
কোষ নিউক্লিয়াসের মূল উপাদান হলো
ডিএনএ এবং প্রোটিন
মেন্ডেলের সূত্র মানুষের জন্যও প্রযোজ্য
একটি জিন, একটি প্রোটিন
মেন্ডেলের তত্ত্ব ও ইউজেনিক্স
জিনের বসবাস ক্রোমোজমে
হুমকির মুখে মেন্ডেল!
জনপুঞ্জে বংশগতি
বংশগতি ও বিবর্তন তত্ত্বের মেলবন্ধন
জিনের তথ্য বহন করে কে?
জিন ডিএনএ দিয়ে তৈরি
ব্যাকটেরিয়া-ভাইরাসেরও ডিএনএ আছে
ডিএনএ দেখতে প্যাঁচানো সিঁড়ির মতন
ডিএনএর গঠন আবিষ্কারের প্রতিযোগিতা
ওয়াটসন-ক্রিক কি রোজালিন্ড ফ্রাঙ্কলিনের
উপাত্ত চুরি করেছিলেন?
ডিএনএর সূত্রক অনুলিপি তৈরি করার ছাঁচ
ডিএনএ এবং প্রোটিনের মধ্যবর্তী হিসেবে
কাজ করে আরএনএ
ডিএনএর শব্দগুলো তিন অক্ষরে লেখা
ডিএনএ নিউক্লিওটাইডের অনুক্রমের মাধ্যমে তৈরি হয় জিন
আরএনএতে লেখা বার্তা
কখনো কখনো সম্পাদিত হয়
কোনো কোনো ভাইরাস তাদের বংশগতির তথ্য আরএনএতে সংরক্ষণ করে
বংশগতির অণুসমূহের মধ্যে আরএনএ সবার আগে এসেছিল
বংশগতির তথ্যে পরিবর্তনের নাম হলো মিউটেশন
কিছু কিছু মিউটেশন নিয়মিত মেরামত করা হয়
আধুনিক কোষের মাঝে
প্রাগৈতিহাসিক ক্রোমোজম পাওয়া যায়
কিছু ডিএনএ কোনো প্রোটিন তৈরি করে না
কিছু ডিএনএ লাফাতেও পারে!
জিনকে সুইচের মতো চালু-বন্ধ করা যায়
জিন ভিন্ন প্রজাতিতেও কাজ করে
একেক ধরনের কোষে একেক জিন সক্রিয়
৪. জিনোমের মহাকাব্য
নিষ্ক্রিয় জিন
জিনোম কী?
জিনের গঠন
ডিএনএ যেভাবে তথ্য বহন করে
জিনের যুক্তিবিদ্যা
প্রকাশে আরো বৈচিত্র্য
৫. মিউটেশন: বৈচিত্র্যের শুরু যেখানে
বংশগতির অসুখ এবং স্প্যানিশ রাজবংশের বিলোপ
মিউটেশন কী?
পরিব্যক্তি কি আসলেই এলোমেলো?
মিউটেশনের প্রকারভেদ
মিউটেশনের প্রভাব
মিউটেশন মেরামত প্রক্রিয়া
মিউটেশনের সাথে প্রাকৃতিক নির্বাচনের সম্পর্ক
জেনেটিক ড্রিফট কাকে বলে?
আমিশ জনগোষ্ঠীর ষষ্ঠ আঙুল
জেনেটিক ড্রিফটের কারণ বটলনেক
মিউটেশন থেকে যেভাবে
সংক্রমণের ইতিহাস জানা যায়
৬. বংশগতির আরেক ইঞ্জিন এপিজেনেটিক্স
ডিএনএ-তে রাসায়নিক চিহ্ন
'আপনি যা খান'
এপিজিনোম অভিজ্ঞতা থেকে শেখে
কোষ অজস্র সংকেতের সুর শোনে
পুনঃপ্রোগ্রামিংয়ের বাধা অতিক্রম
৭. জিনোম বদলে দেয়া
ক্রিসপার, ক্রিসপার এবং ক্রিসপার
জিনোমে চিকিৎসা বনাম উৎকর্ষসাধন
জিনোম সম্পাদনার চেয়ে জিন নির্বাচন সহজ
ডিম্বাণু-ব্যাঙ্ক, স্বাস্থ্যবিমা, ও ভবিষ্যতের জটিলতা
ক্রিসপার শিশুর জন্ম-বিতর্ক
৮. আমরা কোথায় যাচ্ছি?
সহায়ক গ্রন্থপঞ্জি
নির্ঘণ্ট