একটা কথা কিন্তু আপনাদের মানতে হবে। বিজ্ঞান জিনিসটার একটা প্রধান কাজ হলো আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান দেওয়া। তা যে সমস্যাই হোক-যানজট, লোডশেডিং, এমনকি হৃদয়ঘটিত সমস্যা। আমাদের দেশেও তো এরকম নানা ধরনের জীবনমুখী সমস্যা আছে। পানির কথাই ধরুন। আমাদের নদী-পুকুরের পানি মুখে দেওয়া যায় না-সেখানে কলেরার জীবাণু গিজগিজ করে। বাধ্য হয়ে আমরা যখন মাটির নিচের পানি খেতে গেলাম-দেখলাম সেখানে জঘন্য আর্সেনিক বিষ, পেটে গেলে ক্যান্সার। এসব ব্যাপারে বিজ্ঞানের কি কোনো সমাধান নেই? আমাদের দেশের গবেষকেরা কী করছেন?
তারা আসলে করছেন অনেক কিছু, কিন্তু প্রচারবিমুখতার কারণে তাদের গবেষণার গল্প আমরা আমজনতা অত শুনতে পাই না। এসব নিয়ে দেশের সংবাদমাধ্যম বলুন, জনপ্রিয় বইপত্র বলুন-অত লেখালেখিও হয় না। অথচ তাদের এই গল্পগুলো গুরুত্বপূর্ণ তো বটেই, বেশ মজারও। দেশের এত রকম টানাটানির মধ্যেও স্রেফ বুদ্ধি খাটিয়ে কীভাবে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন জটিল সমস্যা সমাধান করে চলেছেন-তার মধ্যে একটা আশ্চর্য রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চারের গন্ধ আছে।
এটাই সায়েন্সের উদ্দেশ্য। এরকমই কয়েকটা গল্পের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া।
সূচিপত্র
শুরুর কথা
মানুষের বিজ্ঞান
ওলাইচণ্ডীর বিপদসংকেত
পাতালের দানব
শাড়ি বনাম ওলাইচণ্ডী
শৌচ সমাচার
রোহিঙ্গাদের পানি
ট্যাবলয়েড বিজ্ঞান
শেষ কথার পরের কথা
পরিশিষ্ট: বিজ্ঞান সম্পর্কে জানার উপায়
তথ্যসূত্র