‘বিশ শতকে বাংলাদেশে সাধারণ নির্বাচন’ একটি গবেষণামূলক তথ্যসমৃদ্ধ গ্রন্থ। আমাদের রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক পথপক্রিমায় ও বিবর্তনে যুগে যুগে নির্বাচন ব্যবস্থা যেভাবে আবর্তিত হয়েছে তার একটি প্রামাণ্য দলিল প্রণয়ন করেছেন দেওয়ান গৌস সুলতান এ গ্রন্থে। আমাদের দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯২০ সালে (এর আগে কিছু স্থানীয় নির্বাচন হয়েছিল)। সেই নির্বাচন যেমন আছে এ গ্রন্থে, তেমনি শতাব্দীর শেষ পর্যন্ত সবগুলো সাধারণ নির্বাচনের দুষ্প্রাপ্য তথ্য সন্নিবেশিত হয়েছে বইটিতে। ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তানি শাসনামল হয়ে বাংলাদেশের এ সময়কার নির্বাচনগুলোর মৌলিক তথ্য এবং সার্বিক ফলাফল সাবলীল ভাষায় বিবৃত হয়েছে। এ গ্রন্থটি সাধারণ পাঠকের নিকট যেমন আদৃত হবে, তেমনি গবেষকের প্রয়োজন ও অনুসন্ধানের একটি তথ্যভাণ্ডার হিসেবে স্বীকৃতি পাবে।