‘যদি কোনো একজন লেখকের নাম করতে হয় যিনি আমাদের সময়ের সঙ্গে রহমান করেন সেই সম্পর্কে যেমনটি দান্তে, শেক্সপিয়ার ও গ্যেয়টের ছিল তাঁদেরগুলোর সঙ্গে, তাহলে সবার আগে মাথায় আসবে কাফকার নাম।’—ডব্লিউ এইচ অডেন
‘আমি যথন কলেজে ভর্তি হই…এক রাতে এক বন্ধু আমাকে ফ্রানৎস কাফকার ছোটগল্পের একটা বই ধার দেয়। …সে রাতেই কাফকার ‘রুপান্তর’ গল্পটা পড়া শুরু করি। প্রথম লাইনটা পড়ামাত্র আমাদের প্রায় বিছানা থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। …এভাবে যে কেউ লিখতে পারে তা-ই তো আমারে জানা ছিল না; যদি জানতাম, তাহলে নিশ্চিত আরো কত আগেই লেখালেখি শুরু করতাম। তার পরই, দেরি না করেই, আমি ছোটগল্প লেখা শুরু করলাম। …ওই-ই শুরু।’—গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
দুই খণ্ডে অতি-বিশ্বস্ত বাংলা অনুবাদে ফ্রানৎস কাফকা গল্পসমগ্র বাংলা সাহিত্যের জন্যই এক ঐতিহাসিক ঘটনা। অনুবাদকের ২২ বছরের কাফকা-বিষয়ক পড়াশোনার ফসল এ বইয়ে থাকছে: বিশদ ভূমিকা, অনুবাদকের কথা, প্রতিটি লেখার বিস্তারিত ব্যাখ্যা ও পাঠ-পর্যালোচনা, কালপঞ্জি, হোরহে লুইস বোরহেসের ভূমিকা।