মহাকাশ অভিযান প্রজেক্ট ক্যাসিওপিয়ার জন্য মহাকাশচারী নির্বাচনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি বিপজ্জনক এবং অনিশ্চিত অভিযান বলে পৃথিবীতে যারা বন্ধনমুক্ত তাদের অগ্রাধিকার দেওয়া হবে! পৃথিবীর তিন প্রান্তের তিনজন বন্ধনমুক্ত নারী-পুরুষ এই অভিযানের জন্য নির্বাচিত হয়ে ধীরে ধীরে আবিষ্কার করেছে কেন এই অভিযানটি বিপজ্জনক এবং অনিশ্চিত এবং কেন বিজ্ঞপ্তিতে বন্ধনমুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
'প্রজেক্ট ক্যাসিওপিয়া' বইটি ভবিষ্যৎ পৃথিবীর একটি প্রতিচ্ছবি, যখন পৃথিবীর মানুষ ভিন্ন ভিন্ন গ্রহে ছড়িয়ে পড়ে নিজেদের বিচিত্র একটি কালচার গড়ে তুলেছে, তার ভেতর দিয়ে এই বিপজ্জনক অভিযানের 'বন্ধনমুক্ত' অভিযাত্রীরা আবিষ্কার করেছে টিকে থাকার জন্য তাদের আবার নিজেদের ভেতর একটি বন্ধন গড়ে তুলতে হবে। 'প্রজেক্ট ক্যাসিওপিয়া' বইটি আবার নূতন করে সেই বন্ধন গড়ে তোলার কাহিনি।