এই বই ছোটগল্পের নতুন সেতুবন্ধ তৈরি করেছে, চিনিয়েছে ছোটগল্পের ধাঁচ ও ধরন, শনাক্ত করেছে ছোটগল্প লেখকদের ধাত ও জাত।
বইয়ের প্রতিটি পর্বে পৃথিবীর প্রধান প্রধান ছোটগল্প লেখকের সঙ্গে বাংলা ভাষার ছোটগল্প পাঠক ও লেখকদের জানাশোনা হবে; পর্বান্তরে পাওয়া যাবে নিজের প্রিয় গল্পলেখকের দেখা এবং ছোটগল্প লেখার গুপ্ত ও প্রকাশ্য কলাকৌশলের বয়ান।