প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের এক অন্তহীন চক্র। সেই চক্রের ঘূর্ণিপাকে পড়ে গেছে জেফরি বেগ। ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তার জন্য। ক্ষমতাধর এক ধনকুবেরের প্রতিশোধের আগুন থেকে বাঁচার যেন কোনো পথ নেই। আশা নেই।
একই বিপদের মুখোমুখি বাস্টার্ডও। কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নয় সে। তবে এবার এক ধুরন্ধর লোকের মুখোমুখি। ধূর্ত এই লোকেরে উদ্দেশ্য সম্পর্কে পরিস্কার কোনো ধারণা নেই তার। অবশেষে একটা বাজি ধরতেই হলো—জিতে গেলে বেঁচে যাবে, বাঁচাতে পারবে জেফরি বেগকেও। কিন্তু হেরে গেলে কি পরিণতি হবে, ভালো করেই জানা আছে তার।