অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির রচিত গ্রন্থের সংখ্যা ৫০। এ-গুলোর বেশিরভাগ-ই অপ্রকাশিত। উল্লেখযোগ্য কর্ম হচ্ছে শ্রীহট্ট অঞ্চলের আর্থ-সামাজিক-রাজনীতির ওপর দুই ভলিয়্যুমে প্রকাশিত শ্রীহট্টের ইতিবৃত্ত। ইতিবৃত্তের 'পূর্বাংশ' প্রকাশিত হয় ১৯১০ সালে এবং 'উত্তরাংশ' ১৯১৭ সালে। ইতিবৃত্তের প্রত্যেক ভলিয়্যুমের পৃষ্ঠা সংখ্যা এক হাজারেরও বেশি। শ্রীহট্ট অঞ্চলের ইতিহাসের ওপর রচিত এ পর্যন্ত এটিই সর্ববৃহৎ ও প্রমাণিক গ্রন্থ। প্রাচীন শ্রীহট্ট অঞ্চলের হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে ইতিবৃত্তে। শ্রীহট্টের ইতিবৃত্ত আকরগ্রন্থ হিসেবেই সুধীমহলে সমাদৃত।